Ortho Songbad আর্কাইভ

‘বেসরকারিভাবে আসছে আরও ১৫ লাখ ভ্যাকসিন’

‘বেসরকারিভাবে আসছে আরও ১৫ লাখ ভ্যাকসিন’
ভারত সরকারের উপহার হিসেবে পাঠানো ২০ লাখ ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিনের পাশাপাশি বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেসরকারিভাবে আরও ১৫ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসছে ।

বুধবার (২০ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে ‘বিদেশে কর্মসংস্থান তৈরি ও যৌথভাবে কৃষি কাজ’ নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারিভাবে মোট ৩৫ লাখ ডোজ ভ্যাকসিন আসছে। বৃহস্পতিবার ভারত সরকারের উপহার ২০ লাখ ভ্যাকসিন আসার পরপরই ভ্যাকসিনেশন শুরু করে দেবো। ধারাবাহিকভাবে টিকাদান কর্মসূচি চলতে থাকবে।

সেমিনারে জানানো হয়, ভারতের পাঠানো ২০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশে পৌঁছাবে। সেখান থেকে টিকা নিয়ে রাখা হবে রাজধানীর তেজগাঁওয়ে ইপিআইয়ের স্টোরেজে।

সেমিনারে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার