‘সফলতার সঙ্গে শেষ হবে টিকা দেওয়ার কাজ’

‘সফলতার সঙ্গে শেষ হবে টিকা দেওয়ার কাজ’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা টিকা দেওয়ার কাজ স্বচ্ছতা এবং সফলতার সঙ্গে শেষ হবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ধর্মের দোহাই ও সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে মানুষকে আর বোকা বানানো যাবে না। বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের মুখোশের আড়ালে লুকিয়ে আছে জুলুম আর লুটপাটতন্ত্র। তাই তারা টিকা আসার আগেই লুটপাটের মিথ্যা অভিযোগ করছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিপদে মানুষের পাশে না দাঁড়িয়ে শুধু সমালোচনার তীর ছুড়ছে। প্রকারান্তরে আওয়ামী লীগ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, যা আওয়ামী লীগের গত সাত দশকের ঐতিহ্য।

তিনি বলেন, বিএনপি প্রোঅ্যাকটিভ নয়, তাদের রাজনীতি হচ্ছে রিঅ্যাকটিভ। বিএনপি নেতারা চারিদিকে শুধু ধ্বংস দেখতে পায়, তারা সরকারের কোনো উন্নয়ন ও অর্জন দেখতে পায় না। আসলে তাদের সৃষ্টিশীলতাকে গ্রাস করেছে দুর্ভেদ্য নেতিবাচকতা। কারণ, বিএনপির দৃষ্টিশক্তিতে এখন শীতের ঘনকুয়াশা জমেছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো তো দূরের কথা, তারা নিজেরাই শীতে কাতর।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে অনুষ্ঠানে দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ মহানগর নেতারা উপস্থিত ছিলেন। পরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস