আমি করোনা আক্রান্ত, নিজেই জানালেন আর্জেন্টাইন স্ট্রাইকার

আমি করোনা আক্রান্ত, নিজেই জানালেন আর্জেন্টাইন স্ট্রাইকার
এমনিতেই চোটের কারণে এই মৌসুমে সেভাবে খেলতে পারেননি। চোটকে হারিয়ে মাঠের ফেরার অপেক্ষায় থাকা সার্জিও আগুয়েরো নতুন এক ধাক্কা খেলেন। ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকার করোনাভাইরাস পজিটিভ এসেছে।

করোনা আক্রান্ত একজনের সংস্পর্শে আসার পর থেকেই সেলফ আইসোলেশনে আছেন আগুয়ারো। বৃহস্পতিবার এক টুইট বার্তায় নিজের করোনা আক্রান্ত হওয়ার খবরটি ভক্ত-সমর্থকদের জানিয়েছেন তিনি।

৩২ বছর বয়সী এই ফুটবল তারকা টুইটারে লিখেছেন, ‘একজনের সংস্পর্শে আসার পর থেকেই আমি সেলফ আইসোলেশনে ছিলাম। সর্বশেষ টেস্টে কোভিড-১৯ পজিটিভ এসেছে আমার।’

আগুয়েরো যোগ করেন, ‘আমার কিছু উপসর্গ রয়েছে, সুস্থতার জন্য চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। সবাই নিজের খেয়াল রাখবেন!’

প্রিমিয়ার লিগে করোনার থাবায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ ক্লাব ম্যানচেস্টার সিটি। আগুয়েরোসহ এখন পর্যন্ত ক্লাবটির মোট নয়জন খেলোয়াড় কোভিড-১৯ পজিটিভ হিসেবে ধরা পড়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো