বাইডেনের বেতন বছরে ৪ লাখ ডলার

বাইডেনের বেতন বছরে ৪ লাখ ডলার
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বেতন নির্ধারণ করা হয়েছে। বছরে ৪ লাখ ডলার হিসাবে তিনি প্রতিমাসে বেতন পাবেন ৩৩ হাজার ৩৩৩ ডলার।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী একজন প্রেসিডেন্ট দায়িত্বে থাকাকালীন নির্দিষ্ট অংকের বেতন পাওয়ার নিয়ম আছে। দেশটির বিধান অনুযায়ী, একজন প্রেসিডেন্ট বছরে বেতন হিসেবে ৪ লাখ ডলার (৩ কোটি ৯০ লাখ) পান। বাইডেনও সেই একই স্কেলে বেতন পেতে যাচ্ছেন।

এছাড়াও প্রতি বছর আনুষঙ্গিক ব্যয় হিসেবে ৫০ হাজার ডলার (৪০ লাখ টাকা), বেড়ানোর জন্য ১ লাখ ডলার (৮০ লাখ টাকা) এবং বিনোদন ভাতা হিসেবে ১৯ হাজার মার্কিন ডলার (১৬ লাখ টাকা) পান একজন মার্কিন প্রেসিডেন্ট।

দায়িত্ব ছেড়ে দেওয়ার পরও মার্কিন প্রেসিডেন্টরা সরকারি তহবিল থেকে নির্দিষ্ট অংকের বেতন পান। সার্বক্ষণিক নিরাপত্তা, স্বাস্থ্যবিমার মতো কিছু সুবিধা অব্যাহত থাকে।

তবে প্রেসিডেন্ট ও তার পরিবারের সাজসজ্জার জন্য আলাদা করে কোনো অর্থ বরাদ্দ থাকে না। কোনো ডিজাইনার যদি পোশাক উপহার দিতে চান, সাধারণত তা গ্রহণ করার নিয়ম নেই।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না