ওয়ালটনের পরিচালক মাহবুব আলম মৃদুল আর নেই

ওয়ালটনের পরিচালক মাহবুব আলম মৃদুল আর নেই
ওয়ালটন গ্রুপের পরিচালক মাহবুব আলম মৃদুল আর নেই।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ‌্যা ৬টা ২৩মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ২৩ বছর।

তরুণ পরিচালকের আকস্মিক মৃত্যুতে ওয়ালটন পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (২২ জানুয়ারি) বাদ জুমা গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোসাই জোয়াইরে তার জানাজা হবে। এরপর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মাহবুব আলম মৃদুল ১৯৯৭ সালের ২৫ জানুয়ারি টাঙ্গাইলের সদর উপজেলার গোসাই জোয়াইর‌ গ্রামে সম্ভ্রান্ত মুসলিম ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা এস এম শামছুল আলম ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান।

মাহবুব আলম মৃদুল মৃত্যুর আগ পর্যন্ত ওয়ালটনের পরিচালক পদে আসীন ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা