Ortho Songbad আর্কাইভ

গ্রেফতার হলো এশিয়ার মাদক সম্রাট

গ্রেফতার হলো এশিয়ার মাদক সম্রাট
বিশ্বের সবচেয়ে বড় মাদক গোষ্ঠীর অভিযুক্ত প্রধানকে গ্রেফতার করেছে নেদারল্যান্ডসের পুলিশ।

রোববার (২৪ জানুয়ারি) খবরটি নিশ্চিত করে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

দীর্ঘদিন ধরে ‘ড্রাগ লর্ড’ বা মাদক সম্রাট হিসেবে পরিচিত চাইনিজ বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক সে চি লোপের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

এশিয়াজুড়ে তার রয়েছে ৭০ বিলিয়ন ডলারের আধিপত্য বিস্তারকারী অবৈধ মাদকের বাজার। সে চি লোপ বিশ্বের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার শীর্ষদের একজন। দীর্ঘদিন গা ঢাকা দিয়ে ছিলেন তিনি। অবশেষে তাকে আমস্টারডামের স্কিপোল এয়ারপোর্ট থেকে আটক করা হয়।

অস্ট্রেলিয়ার পুলিশ বিভাগের ধারণা, স্যাম গোর সিন্ডিকেট নামে পরিচিত ‘দ্য কোম্পানি’ পুরো এশিয়ার মাদক ব্যবসার প্রায় ৭০ ভাগ নিয়ন্ত্রণ করে। ৫৬ বছর বয়সী সে চি লপকে কুখ্যাত মেক্সিকান মাদক ব্যবসায়ী ‘এল চাপো’ গুজমানের সঙ্গেও তুলনা করা হয়।

২০১৯ সালে রয়টার্সের এক প্রতিবেদনে এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়। প্রতিবেদনে জাতিসংঘের তথ্যের বরাত দিয়ে জানানো হয়, মেথঅ্যামফেটামিন বিক্রি করে ২০১৮ সালে সিন্ডিকেটের আয় হয়েছিল এক হাজার ৭০০ কোটি ডলার।

৯০’এর দশকে যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানের অভিযোগে ৯ বছর কারাগারে ছিলেন তিনি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সে চি লপকে ধরতে পরিচালিত কুঙ্গুর অপারেশন অভিযানে বলা হচ্ছে- বিভিন্ন দেশের প্রায় ২০টি সংস্থা কাজ করেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার