মিডল্যান্ড ব্যাংক ও এক্সট্রা’র মধ্যে চুক্তি স্বাক্ষর

মিডল্যান্ড ব্যাংক ও এক্সট্রা’র মধ্যে চুক্তি স্বাক্ষর
দেশের প্রথম পারসোনালাইজড ডিজিটাল গিফটিং ইকোসিস্টেম ও রিওয়ার্ড প্ল্যাটফর্ম ‘এক্সট্রা’ এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) গুলশানে অবস্থিত মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান এবং এক্সট্রা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মঞ্জুরুল আলম মামুনের উপস্থিতিতে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মিডল্যান্ড ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রীদওয়ানুল হক এবং এক্সট্রা’র সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার এসএম রিফাত শাহরিয়ার।

চুক্তি স্বাক্ষরের ফলে মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকরা এক্সট্রা ডিজিটাল গিফটিং ইকোসিস্টেম থেকে এমডিবি মোবাইল অ্যাপ ‘মিডল্যান্ড অনলাইন’-এর মাধ্যমে তাদের প্রিয়জনদেরকে সহজেই গিফট ভাউচার কোড প্রদান করতে পারবেন, যার মাধ্যমে গ্রাহকরা দেশের বিভিন্ন মার্চেন্ট পয়েন্টস থেকে সমমূল্যে পছন্দমত পণ্য বেছে নিতে পারবেন।

এছাড়াও ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা মিডল্যান্ড অনলাইনের মাধ্যমে তাদের কার্ডে জমা থাকা রিওয়ার্ড পয়েন্ট ৫০+ এক্সট্রা মার্চেন্টস পয়েন্টস থেকে গিফট ভাউচার কোডের মাধ্যমে অবমুক্ত করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের হেড অব আটি অ্যান্ড সিটিও নাজমুল হুদা সরকার ও হেড অব কার্ডস আবেদ-উর-রাহমান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি