বিশ্বব্যাংকের কাছে ৭০ লাখ ডলার চেয়েছে বিএসইসি

বিশ্বব্যাংকের কাছে ৭০ লাখ ডলার চেয়েছে বিএসইসি
দেশের পুঁজিবাজার উন্নয়ন ও ডিজিটালাইজেশনের জন্য বিশ্বব্যাংকের কাছে ৭০ লাখ ডলার অনুদান চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অনুদানের এই অর্থ ডিজিটালাইজেশনের জন্য ব্যয় করবে বিএসইসি। এজন্য অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাধ্যমে চিঠিও দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এই চিঠি সোমবার (২৫ জানুয়ারি) সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।

এর আগে ডিজিটালাইজেশন নিয়ে কাজ করার জন্য অর্থমন্ত্রণালয় এবং বিশ্বব্যাংকের সঙ্গে নতুন কমিশনের একাধিকবার বৈঠক করেছে। ওই আলাপে প্রযুক্তিগত উন্নয়নে বিশ্বব্যাংকের কাছে সহযোগিতা চায় কমিশন। এরই আলোকে কমিশন ৭ মিলিয়ন ডলার অনুদান চেয়ে সোমবার চিঠি দিয়েছে।

তবে বিএসইসির সরাসরি বিশ্বব্যাংকের কাছে চিঠি দেওয়ার সুযোগ না থাকায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছে। যেটা আবার ওই বিভাগ থেকে ইকোনোমিক রিলেশনস ডিভিশনের (ইআরডি) মাধ্যমে বিশ্বব্যাংকের কাছে পাঠানো হবে।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই ডিজিটালাইজেশনে গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় বেশ কিছু পদক্ষেপও নিয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন