এইচএসসির ফলাফল রিভিউ আবেদন করা যাবে

এইচএসসির ফলাফল রিভিউ আবেদন করা যাবে
পরীক্ষা ছাড়াই অবশেষে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে ফলাফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ফলাফলে কোনো শিক্ষার্থী অসন্তুষ্ট হলে তা পর্যালোচনা বা ‘রিভিউ’ আবেদন করতে পারবেন।

যারা মোবাইল ফোনে আগেই প্রি-রেজিস্ট্রেশন করেছেন তারা এসএমএসের মাধ্যমে ফল পেয়ে যাবেন। এছাড়া, ফল প্রকাশের পর HSC< >Board name (First 3 letter) <> Roll<>2020 টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।

এছাড়া, টেলিটক ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকেও ফল দেখা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও জানা যাবে এই ফলাফল।

গত বছরের ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনার কারণে তা বাতিল করা হয়। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।

সংশ্লিষ্ট সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে ফল সংগ্রহ করতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, ফল অনলাইন থেকে জানা যাবে। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি