চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ফখরুল

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেছেন।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তারা।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেসউইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিএনপি মহাসচিব চিকিৎসার জন্য শনিবার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তার স্ত্রী রাহাত আরা বেগমসহ সিঙ্গাপুর রওয়ানা হয়েছেন। করোনাভাইরাসের কারণে তাদেরকে সেখানে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। পরে চিকিৎসা নিয়ে দেশে ফিরবেন তারা।

প্রসঙ্গত, ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় তার ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সেখানে গিয়ে চিকিৎসা করার তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

সর্বশেষ ২০১৯ সালের ৪ অক্টোবর ফখরুল সিঙ্গাপুরে গিয়েছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস