Ortho Songbad আর্কাইভ

প্রথম দিনেই দর বৃদ্ধির শীর্ষে মীর আখতার

প্রথম দিনেই দর বৃদ্ধির শীর্ষে মীর আখতার
লেনদেনের প্রথম দিনেই শেয়ার দর ৫০ শতাংশ বেড়েছে মীর আখতার হোসাইনের। আর এর মাধ্যমে কোম্পানিটি গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯০টির বা ২৫.৩৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি ২৭ টাকা বা ৫০ শতাংশ বেড়েছে মীর আখতার হোসাইনের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিকিউ বলপেনের ৭.৪৫ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৪.৬২ শতাংশ, ওয়ালটনের ৪.৪৭ শতাংশ, আমান কটনের ৩৩.৪০ শতাংশ, আইসিবি এমপ্লয়েজ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান :স্কিম ওয়ানের ২.৯৪ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ২.৯১ শতাংশ, আনলিমা ইয়ার্নের ২.৯০ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ২.৭০ শতাংশ এবং আমরা নেটওয়ার্কের শেয়ার দর ২.৬৪ শতাংশ বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার