পেন্টা ইঞ্জিনিয়ারিংয়ের নতুন সিইও হলেন জাকির হোসাইন
আইএসও প্রত্যয়িত টেকনিক্যাল সিস্টেম ইন্টিগ্রেশন (এসআই) এবং প্রকল্প পরিচালনা কোম্পানি পেন্টা গ্লোবাল লিমিটেড- এর অঙ্গ প্রতিষ্ঠান পেন্টা ইঞ্জিনিয়ারিং লি. এর নতুন সিইও হিসেবে মো. জাকির হোসাইনকে নিযুক্ত করা হয়েছে। এর আগে তিনি পেন্টা গ্লোবালে নির্বাহী পরিচালক পদে কর্মরত ছিলেন।
তিনি ১৯৭১ সালের ১ অক্টোবর কুমিল্লা জেলার লাকসাম থানার জয়শ্রী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালে মাসকো গ্রুপে ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্স বিভাগে অফিসার পদে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। এরপর ২০০৩ সালে তিনি আল-আমিন গ্রুপে ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্স বিভাগে ম্যানেজার পদে যুক্ত হন। সর্বশেষ তিনি ইউনিয়ন গ্রুপের চিফ ফিন্যান্সিয়াল কন্ট্রোলার পদে দায়িত্বরত ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালের সেপ্টেম্বরে তিনি পেন্টা গ্লোবাল কোম্পানিতে যোগদান করেন। সুদীর্ঘ প্রায় ২৩ বছরের পেশাগত জীবনে তিনি বিভিন্ন পদে পদোন্নতি লাভ করেছেন।