ভোলায় বাস-অটোরিক্সা সংঘর্ষে নিহত ১, আহত ১০
ভোলায় বাস ও অটোরিক্সায় মুখোমুখি সংঘর্ষে কবির নামে এক যুবক নিহত।
বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে ভোলার দক্ষিণ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে ভেদুরিয়া ঘাটে আসার সময় সদর উপজেলা আলিনগর বিশ্ব রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত কবিরের পিতা আবদুল বারেক ভোলা সদর উপজেলা পৌর ৫নং ওয়ার্ডের বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা ও গাড়ির শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্ততঃ ১০ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।