Ortho Songbad আর্কাইভ

আলট্রা ট্রেইল ম্যারাথনে জনতা ব্যাংকের কর্মকর্তা আরিফ চতুর্থ

আলট্রা ট্রেইল ম্যারাথনে জনতা ব্যাংকের কর্মকর্তা আরিফ চতুর্থ
আলট্রা ট্রেইল ম্যারাথনে অংশ নিয়ে জনতা ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিসার আরিফুর রহমান বেলাল চতুর্থ স্থান অর্জন করেছেন।

গত শুক্রবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে অনুষ্ঠিত ম্যারাথনে ৫০ কিলোমিটার ৪ ঘণ্টা ১৮ মিনিটে তিনি ফিনিশিং পয়েন্টে পৌঁছেন।

এর আগে তিনি মেরিন ড্রাইভ আলট্রা ম্যারাথন (৫০ কিমি) দ্বিতীয় স্থান, দেশের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার বাংলা চ্যানেল (১৬.১ কি.মি.) ৪ ঘণ্টা ৮ মিনিটে পাড়ি দিয়ে অষ্টম স্থান, বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল ম্যারাথন (৪২.২০ কি.মি.) ৩ ঘণ্টা ২০ মিনিটে ১২তম স্থান, বাংলাদেশ ট্রেইল ম্যারাথনে (৪২.২০ কি.মি.) ষষ্ঠ স্থান অর্জন করেন। এছাড়া এ দৌড়বিদ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত প্রায় ২০টি হাফ ম্যারাথনে অংশ নিয়ে সফলতা অর্জন করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার