Ortho Songbad আর্কাইভ

ভারতে হিমবাহ ধসে নিহত ১৪, নিখোঁজ ১৭০

ভারতে হিমবাহ ধসে নিহত ১৪, নিখোঁজ ১৭০
ভারতের একটি গ্লেসিয়ার বা হিমবাহ ধসে ভাটির বিস্তীর্ণ এলাকাকে ভাসিয়ে নিয়ে গেছে। রোববার উত্তরাখন্ডের চামোলি জেলায় নন্দাদেবী শিখরে এ ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৭০ জন।

হিমবাহ ধসের কারণে অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীতে ভয়াবহ বন্যার দেখা দিয়েছে। সেখানে ভাটিতে যে ঋষিগঙ্গা বিদ্যুৎকেন্দ্র রয়েছে, বন্যার প্রথম আঘাতটা সেখানেই আছড়ে পড়ে। এছাড়া পানির তোড়ে পাঁচটি সেতু ভেসে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

উত্তরাখন্ডের স্টেট ডিজ্যাস্টার রেসপন্স ফোর্সের (রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী) ডিআইজি ঋধিম আগরওয়ালকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই বিদ্যুৎকেন্দ্রের দেড়শোরও বেশি কর্মীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

এনডিটিভি জানায়, নিখোঁজ ১৭০ জনের মধ্যে ১৪৮ জন ওই বিদ্যুৎকেন্দ্রের।

মুল সাইট থেকে

পুজিবাজার