Ortho Songbad আর্কাইভ

টেকনাফে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

টেকনাফে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় মিনিবাস ও সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক ব্যক্তি।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ওসি তদন্ত মো. আব্দুল আলিম জানান, হতাহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। হোয়াইংক্য থেকে টেকনাফ যাচ্ছিলেন তারা।

মুল সাইট থেকে

পুজিবাজার