Ortho Songbad আর্কাইভ

রঙিন পোশাকের মেজাজে ব্যাট করছেন ওয়েস্ট ইন্ডিজ

রঙিন পোশাকের মেজাজে ব্যাট করছেন ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার জন ক্যাম্পবেল ও ক্রেইগ ব্র্যাথওয়েটের ব্যাটিং স্টাইল দেখে বোঝার উপায় নেই যে তারা টেস্ট ম্যাচে ব্যাটিং করছেন। সাদা পোশাক পরে খেলতে নামলেও তারা রঙিন পোশাকের ক্রিকেটের মেজাজে ব্যাট করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ১৫ ওভারে বিনা উইকেটে ৫৫ রান।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। টস জিতে ব্যাট করতে নেমেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান ও সাদমান ইসলাম। তাদের বদলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুন। আর পেসার মোস্তাফিজুর রহমানকে একাদশে রাখা হয়নি। তার বদলে রাখা হয়েছে পেসার আবু জায়েদ রাহিকে।

অন্যদিকে, একাদশে একটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। বাদ পড়েছেন পেসার কেমার রোচ। তার বদলে সুযোগ পেয়েছেন আরেক পেসার আলজারি যোসেফ।

প্রথম ম্যাচে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ক্যারিবীয়রা। তবে, টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছিল।

মুল সাইট থেকে

পুজিবাজার