Ortho Songbad আর্কাইভ

আজও আগ্রহের শীর্ষে লাভেলো আইসক্রিম

আজও আগ্রহের শীর্ষে লাভেলো আইসক্রিম
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের আধা ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে তাওফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের লাভেলো আইসক্রিমের শেয়ারে। এতে কোম্পানির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ বেলা ১০টা ৪৪ মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে ১ কোটি ৪ লাখ ২৪ হাজার ৯৩৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ১৫ টাকা।

মুল সাইট থেকে

পুজিবাজার