Ortho Songbad আর্কাইভ

পর্ষদ সভা স্থগিত বিডি ফিন্যান্সের

পর্ষদ সভা স্থগিত বিডি ফিন্যান্সের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ফিন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে। কোম্পানিটি অনিবার্য কারণে পর্ষদ সভা স্থগিত করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটির পর্ষদ সভা গতকাল ১৩ ফেব্রুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পর্ষদ সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে।

সূত্র মতে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার