Ortho Songbad আর্কাইভ

মোজাফফর স্পিনিংয়ে অগ্নিকাণ্ডে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

মোজাফফর স্পিনিংয়ে অগ্নিকাণ্ডে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিং মিলসের রটর ইউনিটে অগ্নিকান্ডে কোম্পানিটির প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত শুক্রবার, ১২ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে কোম্পানি ব্লো রুম মিক্সিং সেকশনে একটি ইউনিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে কোম্পানির কাঁচা তুলা প্রক্রিয়ার জায়গা এবং কিছু যন্ত্রপাতি পুড়ে যায়।

মুল সাইট থেকে

পুজিবাজার