ভারতে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ১৪
ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ ১৪ জন নিহত হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে অন্ধ্রপ্রদেশের কুরনুলের জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, দুর্ঘটনায় চারজন শিশু বেঁচে গেলেও তাদের দু'জনের অবস্থা আশঙ্কাজনক।
অন্ধ্রপদেশের কুরনুল জেলার ভেলদুর্তি মন্ডলের মাদারপুর গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুরনুলের পুলিশ কর্মকর্তা বলেন, দুর্ঘটনায় বাসে ১৮ জন যাত্রী ছিলো। কুরনুল থেকে ২৫ কিলোমিটার দূরে রবিবার ভোর ৪টার সময় দুর্ঘটনাটি ঘটেছে।