Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ না দেওয়ার ঘোষণা রবি’র

লভ্যাংশ না দেওয়ার ঘোষণা রবি’র
পুঁজিবাজারের তালিকাভুক্ত রবি আজিয়াটা লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

এই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিলো ৪ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২০ শেষ সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩ টাকা ৯০ পয়সা। গত বছরের একই সময়ে এনএভি ছিলো ১২ টাকা ৬৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ মার্চ।

মুল সাইট থেকে

পুজিবাজার