Ortho Songbad আর্কাইভ

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগের শাখা ব্যবস্থাপক সম্মেলন

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগের শাখা ব্যবস্থাপক সম্মেলন
রূপালী ব্যাংক লিমিটেডের ময়মনসিংহ বিভাগের আওতাধীন জামালপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে বিভাগীয় সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রূপালী ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের নিজস্ব মিলনায়তনে সংশ্লিষ্ট বিভাগের জি এম উত্তম কুমার পালের সভাপতিত্বে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ অনলাইনে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

সম্মেলনে ময়মনসিংহ বিভাগের আওতাধীন ৪৯ জন শাখা ব্যবস্থাপক, জোনাল ম্যানেজার ও অন্য নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সম্মেলনের প্রধান অতিথি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মজিবর রহমান।

মুল সাইট থেকে

পুজিবাজার