Ortho Songbad আর্কাইভ

গোপালগঞ্জে ট্রাক খাদে পড়ে নিহত ২

গোপালগঞ্জে ট্রাক খাদে পড়ে নিহত ২
গোপালগঞ্জে ট্রাক খাদে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চর-প্রসন্নদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার চাপড়ি এলাকার ওমর আলী বিশ্বাসের ছেলে শাহিন বিশ্বাস ও কুষ্টিয়া জেলার খুকসা এলাকার মোসা মৃধার ছেলে সজিব মৃধা।

পুলিশ জানায়, উপজেলার চর-প্রসন্নদি এলাকায় পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।

মুল সাইট থেকে

পুজিবাজার