ভাষা দিবসে ‘ক্লেমন আমার বর্ণ আমার গর্ব’

ভাষা দিবসে ‘ক্লেমন আমার বর্ণ আমার গর্ব’
‘‘আমার বর্ণ আমার গর্ব’’ নামের ধারাবাহিক অভিযানের মধ্য দিয়ে এবার দেশের অবাঙালি নৃগোষ্ঠীদের ভাষাগুলোকেও সম্মান জানালো অফুরন্ত ফ্রেশনেস ছড়ানো কোমল পানীয়ের ব্র‍্যান্ড ‘ক্লেমন’। আমাদের ভাষা আন্দোলনের মহান শহিদদেরকে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি, একই ভূখণ্ডে থাকা অন্যান্য জাতির মাতৃভাষার মর্যাদার দিকটিও তুলে ধরে ‘ক্লেমন’' সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে এই উপলক্ষ্যে তৈরি আবেগী একটি জনসচেতনতামূলক ভিডিও কনটেন্ট। এছাড়া, নিজেদের ফেসবুক আর ইন্সটাগ্রাম পেজ এবং গুগল ডিসপ্লে নেটওয়ার্ককে সৃষ্টিশীলভাবে ব্যবহার করে বাংলাভাষার সমান্তরালে ‘ক্লেমন’ তুলে ধরেছে সেরকম অন্য কিছু ভাষার বেশকিছু বর্ণ আর শব্দ।

তরুণ প্রজন্ম-সহ এদেশের সব স্তরের অনেক ভোক্তার কাছেই বেশ জনপ্রিয় একটি মানসম্মত পানীয় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর তৈরি ও বাজারজাত করা এই ‘ক্লেমন’। পানীয় হিসেবে গ্রহণের রিফ্রেশিং অনুভূতির পাশাপাশি সমাজের নানান বিষয়ে চিন্তাভাবনার ক্ষেত্রে মানুষের মনেও ফ্রেশনেস আনতে নানাভাবে ধারাবাহিক কাজ করে যাচ্ছে ব্র‍্যান্ডটি।

এর আগে ২০২০ সালে "ক্লেমন আমার বর্ণ আমার গর্ব" আয়োজনের প্রথম মৌসুমে, বাংলাদেশ আর বাংলাভাষার নানারকম ঐতিহ্য এবং সাংস্কৃতিক অনুসঙ্গের মিলিত আদলে অভিনব ও নান্দনিক ডিজাইনের মাধ্যমে একরকম নতুন রূপে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া হয় প্রতিটি বাংলা বর্ণকে। সেবার সব স্তরের অনেক পাঠক-দর্শকেরই আগ্রহ ও প্রশংসা কুড়ায় সামাজিক মাধ্যমে আর জাতীয় সংবাদপত্রে প্রকাশিত সেই ডিজাইন-ছবির অ্যালবাম।

তারপর এবারও, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে নিজ নিজ প্রিয় ভাষা ও বর্ণ নিয়ে গর্বের এই ধারণাটিকে ফ্রেশ চিন্তার আরো সম্প্রসারিত প্রেক্ষাপটে নিয়ে, আমাদেরই কাছেপাশে থাকা অবাঙালি অন্য নৃগোষ্ঠীর মানুষেরাও যেন নিজ নিজ মাতৃভাষা নিয়ে গর্ব করতে পারেন সেই সহজাত অধিকার আর প্রয়োজনীয়তার দিকে দেশবাসীর দৃষ্টি ঘুরানোর চেষ্টা করেছে ‘ক্লেমন’।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি