Ortho Songbad আর্কাইভ

ঝিনাইদহে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

ঝিনাইদহে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভাধীন শিবনগর দাসপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ইসরাফিল হোসেন (২৮)। সে কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় রানা নামের একজনকে আটক করেছে পুলিশ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া বলেন, মাদক সেবন বা ব্যবসাকে কেন্দ্র করে সৃষ্ট গোলযোগের একপর্যায়ে রানা ইসরাফিলের পেটে ছুরিকাঘাত করে। এতে ইসরাফিল মারা যায়। তারা দুজনই মাদক ব্যবসায়ী।

মুল সাইট থেকে

পুজিবাজার