আসছে আমির খানের পিকে ২

আসছে আমির খানের পিকে ২
আমির খান এবং রাজকুমার হিরানি মানেই যেন বক্স অফিসের ঝড়। সর্বপ্রথম ‘থ্রি ইডিয়টস’, তারপর ‘পিকে’। দুটি সিনেমাতেই বাজিমাত করেছেন এই নির্মাতা-অভিনেতা জুটি।

বাণিজ্যিক ধারার আদল থেকে কিছুটা সরেও যে ভক্তদের মন জয় করা সম্ভব তার জ্বলন্ত উদাহারন যেন তারা।

সুখবর হলো, আবারও এক হতে চলেছেন তারা। আর হাজির হচ্ছেন ‘পিকে’র সিক্যুয়েল নিয়ে। সিনেমার প্রযোজক বিধু বিনোদ চোপড়ার সূত্রে এমনই আভাস দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ‘পিকে’ সিনেমা শেষ হওয়ার পর থেকেই সিনেমাটির সিক্যুয়েল নিয়ে চিন্তা করে রেখেছিলেন প্রযোজক বিনোদ।

অবশেষে সেটাই হতে যাচ্ছে। সম্প্রতি সিনেমাটির সিক্যুয়েল নিয়ে আলোচনা শুরু করছেন প্রযোজক বিনোদ। কথা বলেছেন হিরানি ও আমির খানের সঙ্গে।

আমির খান থাকলেও সিক্যুয়েলে কেন্দ্রীয় চরিত্রে দেখা মিলতে পারে বলিউডের তারকা অভিনেতা রণবীর কাপুরের। ‘পিকে’ ছবির গল্পের শেষ দিকে রণবীরকে পৃথিবীতে রেখে ফিরে গিয়েছিলেন আমির খান। তখনই ধারণা করা হয়েছিলো এর সিক্যুয়েল আসবে এবং এবার রণবীর কাপুরের পৃথিবী সফরের অভিজ্ঞতা দেখানো হবে।

প্রযোজক বিনোদ জানান, এবারের গল্পটিও লিখবেন অভিজাত জোশী। তবে তিনি এখনো লেখা শুরু করেননি। অভিজাতের লেখা শুরুর সাথে শুরু হবে সিনেমাটির কাজও। আসবে নায়িকার ঘোষণাও।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো