ছাত্রাবাস থেকে রুয়েট ছাত্রের লাশ উদ্ধার

ছাত্রাবাস থেকে রুয়েট ছাত্রের লাশ উদ্ধার
ছাত্রবাস থেকে সাক্ষর সাহা নামে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরীর অক্ট্রয় মোড় এলাকার লোটাস ছাত্রাবাস থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাক্ষর সাহা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫ সিরিজে পড়তেন। তার গ্রামের বাড়ি ফরিদপুরে।

সাক্ষরের বন্ধু একই ছাত্রাবাসের বাসিন্দা আতিকুর রহমান জানান, প্রতিদিনের মতো রাত ১২টার দিকে সে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠেনি। বন্ধুরা এসে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় ভেন্টিলেটর ভেঙে দরজা খোলা হয়। এ সময় অচেতন অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে সুরতহাল পর্যবেক্ষণ করছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। পুলিশ আসার আগেই স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে যায়। মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনা পর্যবেক্ষণের পর বিস্তারিত জানা যাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি