আন্তঃমোবাইল ব্যাংকিং চালু এ বছর

আন্তঃমোবাইল ব্যাংকিং চালু এ বছর
২০২১ সালের মধ্যেই আন্তঃমোবাইল ব্যাংকিং অর্থাৎ এক মোবাইল ব্যাংকিং থেকে অন্য মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠানোর ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ব্লক চেইন অলিম্পিয়াড বাংলাদেশ-২০২১ সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ হাতে নিয়েছি। সেটা হচ্ছে ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্লাটফর্ম। এই প্লাটফর্মে একদিকে যেমন মোবাইল ফাইনান্সিয়াল ওয়ালেটগুলো একটার সঙ্গে আরেকটি কোম্পানির অপারেট হবে। এখন যেমন আমরা গ্রামীণফোন থেকে রবিতে কিংবা বাংলালিংক থেকে টেলিটকে কল করতে পারি। কিন্তু আমরা বিকাশ থেকে নগদে কিংবা শিওরক্যাশে টাকা পাঠাতে পারি না। সেটা সম্ভব হবে যখন এই প্লাটফর্ম চালু হবে।’

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘দেশে ব্লক চেইন বাস্তবায়ন হলে কোথাও কোনো তথ্য কেউ পরিবর্তন পারবে না। কেউ প্রতারণার আশ্রয় নিতে পারবে না। আশা করছি- ২০২১ সালের মধ্যে প্লাটফর্মটি সজীব ওয়াজেদ জয় উদ্বোধন করবেন। তখন মোবাইল গ্রাহকদের স্বাধীনতা বাড়বে এবং খরচের পরিমাণ কমে আসবে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি