মার্কেন্টাইল ব্যাংকের আরও ২০ শাখায় ‘ইসলামিক ব্যাংকিং’ সেবা

মার্কেন্টাইল ব্যাংকের আরও ২০ শাখায় ‘ইসলামিক ব্যাংকিং’ সেবা
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেশব্যাপী আরও ২০ শাখায় ‘তাক্বওয়া’ নামে শরিয়াহ্ভিত্তিক ইসলামিক ব্যাংকিং সেবার কার্যক্রম শুরু করেছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি, ২০২১) অনলাইন ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে ২০টি শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবার উদ্বোধন করেন।

শাখাগুলো হলো- ১. খাতুনগঞ্জ শাখা, চট্টগ্রাম; ২. নওগাঁ শাখা; ৩. জয়পাড়া শাখা, ঢাকা; ৪. দারুস সালাম রোড শাখা, ঢাকা; ৫. নওয়াবপুর রোড শাখা, ঢাকা; ৬. আগানগর শাখা, ঢাকা; ৭. আব্দুল্লাপুর শাখা, কেরানীগঞ্জ; ৮. চট্টগ্রাম ইপিজেড শাখা; ৯. চাঁদপুর শাখা; ১০. আশুগঞ্জ শাখা; ১১. সেনবাগ শাখা, নোয়াখালী; ১২. সমির মুন্সিরহাট শাখা, নোয়াখালী; ১৩. চাঁপাইনবাবগঞ্জ শাখা; ১৪. পাবনা শাখা; ১৫. সাতক্ষীরা শাখা; ১৬. ভোলা শাখা; ১৭. পটুয়াখালী শাখা; ১৮. ভেলানগর শাখা, নরসিংদী; ১৯. বারৈয়ারহাট শাখা, চট্টগ্রাম ও ২০. কালাইয়া শাখা, পটুয়াখালী । এ নিয়ে দেশব্যাপী ৪৫ টি শাখায় প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি গ্রাহকদের ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করছে মার্কেন্টাইল ব্যাংক।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের এএমডি মতিউল হাসান। অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত ছিলেন ব্যাংকের ডিএমডিবৃন্দ জি. ডব্লিউ. এম. মোর্তজা, মো. জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহমেদ ও হাসনে আলম এবং ইসলামী ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মিজানুর রহমান সরকার, সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী বলেন, প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি মার্কেন্টাইল ব্যাংক ইসলামী ব্যাংকিং গ্রাহকদের বিশেষ চাহিদা পূরণ করে সব ধরণের সেবা নিশ্চিত করবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি