Ortho Songbad আর্কাইভ

তিন ব্রোকারেজ হাউসকে জরিমানা বিএসইসি’র

তিন ব্রোকারেজ হাউসকে জরিমানা বিএসইসি’র
সিকিউরিটিজ আইনের বিভিন্ন ধারা লংঘনের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের অন্যতম শীর্ষ তিন ব্রোকারেজ হাউসকে জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠান তিনটি হলো- এমটিবি সিকিউরিটিজ, নেক্সাস সিকিউরিটিজ ও ফার্স্ট লিড সিকিউরিটিজ লিমিটেড।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিএসইসির ৭৬৩তম কমিশন সভায় প্রতিষ্ঠান তিনটিকে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠান তিনটির মধ্যে এমটিবি সিকিউরিটিজকে ৫ লাখ টাকা এবং নেক্সাস সিকিউরিটিজ ও ফার্স্ট লিড সিকিউরিটিজের প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার