Ortho Songbad আর্কাইভ

মূলধনী যন্ত্রপাতি আমদানির সিদ্ধান্ত ইভিন্স টেক্সটাইলের

মূলধনী যন্ত্রপাতি আমদানির সিদ্ধান্ত ইভিন্স টেক্সটাইলের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইভিন্স টেক্সটাইলের পরিচালনা পর্ষদ নিউ ব্রান্ডের মূলধনী যন্ত্রপাতি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি দুই স্টেজের উন্নতমানের স্ক্রু এয়ার কমপ্রেসার এবং রেফ্রিজেরেন্ট এয়ার ড্রায়ার চীনের জিন গ্রিন ট্রেডিং কোম্পানি থেকে আমদানি করবে। এই যন্ত্রপাতি আমদানি করতে কোম্পানির ৭২ হাজার ৫০০ ডলার ব্যয় হবে।

ইভিন্স টেক্সটাইল উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য মূলধনী যন্ত্রপাতি আমদানি করবে।

মুল সাইট থেকে

পুজিবাজার