মিরপুরে ট্রাকচাপায় সিএনজির দুই যাত্রী নিহত

মিরপুরে ট্রাকচাপায় সিএনজির দুই যাত্রী নিহত
রাজধানীর মিরপুর রূপনগর বেড়িবাঁধে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার ভোরে রূপনগর বেড়িবাঁধ পাম্প হাউজের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন সালমা ও তার নাতনি রিন্তা (১২)। দুর্ঘটনায় তাদের পরিবারের আরও দুই সদস্য আহত হয়েছেন।

রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এসআই লোকমান জানান, নিহতরা আদাবর বালুরমাঠ এলাকায় থাকতেন।

ভোরে একটি সিএনজিতে করে তারা আশুলিয়া যাচ্ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই রিন্তা মারা যায়। আহত অবস্থায় রিন্তার নানী সালমা বেগমকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

তিনি জানান, শিশুর লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় আহতদের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহত সালমার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। ঘাতক ট্রাকের চালককে এখনও আটক করতে পারেনি পুলিশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা