দিনাজপুরে কুকুরের কামড়ে প্রাণ গেল শিশুর

দিনাজপুরে কুকুরের কামড়ে প্রাণ গেল শিশুর
দিনাজপুরের কাহারোলে একদল কুকুরের কামড়ে এক শিশু নিহত হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়নের পৌরিয়া মামির মোড়ে এই ঘটনা ঘটে।

হৃদয় শীল (১০) নামে এক শিশু নিহত হয়েছে। কুকুরের দল শিশুটিকে ক্ষত-বিক্ষত করে মেরে ফেলেছে।

নিহত ওই শিশুর নাম হৃদয় শীল। সে ৩ নং মুকুন্দপুর ইউনিয়নের পৌরিয়া নাপিত পাড়া গ্রামের অবিনাশ শীলের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম ফারুক জানান, আলু ক্ষেতে কাজ করে শিশু হৃদয় শীল বাড়ি ফিরছিল। পৌরিয়া মামির মোড়ে পৌঁছালে হঠাৎ করেই ৫/৬ টি কুকুর দল বেঁধে তাকে আক্রমণ করে। কুকুরগুলো তার শরীরের বিভিন্ন স্থানে কামড়ে মাংস খাবলে নিতে থাকে। একপর্যায় শিশু হৃদয়ের গলার রগ ছিঁড়ে ফেলে এবং সারা শরীর ক্ষত-বিক্ষত করে ফেলে।
শিশুর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে কুকুরকে ধাওয়া করে শিশু হৃদয়কে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট