Ortho Songbad আর্কাইভ

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত
কুমিল্লায় রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে টুনি বেগম (৬২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।

সোমবার (১ মার্চ) রাতে লাকসাম উপজেলার চন্দনা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত টুনি বেগম উপজেলা চন্দনাবাজারসংলগ্ন বড়বাড়ি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বৃদ্ধা বুদ্ধিপ্রতিবন্ধী। সোমবার রাতে তিনি পান-সুপারি আনতে চন্দনাবাজারে যান।

বাজার থেকে ফিরে চন্দনা রেলক্রসিং পারাপারের সময় নোয়াখালীগামী ডেমু ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধা।

লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দীন বলেন, দুর্ঘটনার কোনো সংবাদ এখনও পাইনি। এ বিষয়ে খবর নেওয়া হচ্ছে।

মুল সাইট থেকে

পুজিবাজার