Ortho Songbad আর্কাইভ

বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত
বরিশালের উজিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক কৃষক নিহত হয়েছেন।

সোমবার (১ মার্চ) রাতে উপজেলার মুন্ডুপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই কৃষকের নাম রাজ্জাক মোল্লা (৭০)। তিনি পিরোজপুর জেলার বাসিন্দা। তবে কাজের জন্য তিনি উজিরপুরের মুন্ডুপাশা এলাকায় থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রাজ্জাক মোল্লা তার জমিতে কৃষি কাজ শেষে রাস্তা পার হচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক ও রাজ্জাক মোল্লা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাজ্জাক মোল্লার অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার