বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য রাজধানীর টঙ্গীর কিছু এলাকায় বৃহস্পতিবার (৪ মার্চ) নয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। বুধবার (৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টঙ্গী-জয়দেবপুর রেল লাইনের বনমালা এলাকায় গ্যাস পাইপ লাইন ও ভাল্পপিট স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য আগামীকাল বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা টঙ্গীর দত্তপাড়া, বনমালা ও আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এসব এলাকার সব ধরনের গ্রাহক অর্থাৎ আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসময় পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা