Ortho Songbad আর্কাইভ

দেশে করোনায় আরও ১১ জনের মৃত্যু

দেশে করোনায় আরও ১১ জনের মৃত্যু
মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪৬২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬০৬ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৫০ হাজার ৩৩০ জন।

করোনাভাইরাস নিয়ে রোববার (৭ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১০৩৭ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩ হাজার ৩ জন।

এর আগে শনিবার (৬ মার্চ) দেশে আরও ৫৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১০ জন।

মুল সাইট থেকে

পুজিবাজার