Ortho Songbad আর্কাইভ

খুলনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

খুলনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর
খুলনার রূপসা বাইপাসে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় এক পিকআপ চালক আহত হয়েছেন।

শনিবার (৬ মার্চ) রাতে লবনচরা থানার কাছে মানিকের এলপি গ্যাসবাহী পিকআপটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম মোস্তাফিজুর রহমান মানিক (২৫)। তিনি রূপসার এলাহিপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। মোংলা থেকে পিকআপে এলপি গ্যাস নিয়ে তিনি খুলনায় তার ডিপোতে ফিরছিলেন।

এ দুর্ঘটনায় গুরুতর আহত পিকআপ চালককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মানিকের লাশ উদ্ধার করে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার