ফের বার্সা সভাপতি লাপোর্তা

ফের বার্সা সভাপতি লাপোর্তা
প্রথম মেয়াদে দায়িত্ব পালনের পর যখন ২০১০ সালে ন্যু ক্যাম্প ছেড়েছিলেন, তখন বার্সেলোনা ছিল বিশ্বসেরা দল। সেই হুয়ান লাপোর্তাই দ্বিতীয়বারের মতো সভাপতির দায়িত্ব নিচ্ছেন ধুঁকতে থাকা ক্লাবটির।

রোববার (৭ মার্চ) বার্সেলোনার সভাপতি নির্বাচনে বড় ব্যবধানে জিতেছেন লাপোর্তা। ৫৫,৬১১ সদস্যের ভোট দিয়েেছেন। লাপোর্তা পেয়েছেন ৫৪.৩ শতাংশ ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্ট পেয়েছেন ৩০ শতাংশ ভোট, টনি ফ্রেইক্সার ভোট ৯ শতাংশ।

১২ ঘণ্টা ধরে হওয়া এই ভোটে নতুন বোর্ডপ্রধান বেছে নিতে লিওনেল মেসি, সের্হিও বুসকেতস, জর্দি আলবাসহ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা অংশ নিয়েছেন।

লাপোর্তা প্রথম মেয়াদে বার্সেলোনার সভাপতি থাকা অবস্থায় ক্লাবকে ঈর্ষণীয় সাফল্য এনে দিয়েছিলেন। তিনি ২০০৩ সালে দায়িত্ব নিয়ে সাত বছর ছিলেন, সেই সময় বিশ্বের অন্যতম সেরা ক্লাবে পরিণত হয় বার্সা।

সেই সময়টাতেই বার্সার স্বর্ণযুগ ছিল। পেপ গার্দিওলার মতো কোচ দায়িত্ব পালন করেছেন। তার অধীনে খেলেছেন আন্দ্রে ইনিয়েস্তা, জাভি, লিওনেল মেসিরা। তারা একটি বেঞ্চমার্ক প্রতিষ্ঠা করেছিলেন।

দ্বিতীয় মেয়াদে লাপোর্তার চ্যালেঞ্জ হবে আরও কঠিন। বার্সেলোনা ঋণের মধ্যে আছে, ক্লাবেও ব্যাপক পরিবর্তন আনতে হবে। সবচেয়ে বড় কথা, দলের মূল তারকা মেসির সঙ্গে ক্লাবের চুক্তি শেষ হয়ে যাচ্ছে সামনের গ্রীষ্মেই।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো