দাতব্য কর্মী নাজনীন র‌্যাটক্লিফকে মুক্তি দিয়েছে ইরান

দাতব্য কর্মী নাজনীন র‌্যাটক্লিফকে মুক্তি দিয়েছে ইরান
পাঁচ বছর সাজা খাটার পর ব্রিটিশ-ইরানিয়ান দাতব্য কর্মী নাজনীন জাঘরি মুক্তি পেয়েছেন। তবে অন্য আরেকটি অভিযোগে আদালত আগামী ১৪ মার্চ তাকে হাজির হতে বলেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এমনটি জানা যায়।

পাঁচ বছর কারাদণ্ডের সর্বশেষ বছর দাতব্য কর্মী নাজনীন গৃহবন্দী অবস্থায় কাটান। তার গোড়ালিতে ইলেকট্রিক ট্যাগ লাগানো হয়। পাঁচ বছর সাজা পূর্ণ হবার পর তার ইলেকট্রিক ট্যাগ মুক্ত করা হয়েছে।

নাজনীন জাঘরি র‌্যাটক্লিফ থমসন রয়টার্স ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৬ সালের এপ্রিলে ইরান সরকার তাকে তেহরান বিমানবন্দর থেকে আটক করে। পরে তার বিরুদ্ধে সরকারকে উল্টে ফেলার অভিযোগ গঠন করা হয়।

পাঁচ বছর কারাদণ্ডের বেশিরভাগ সময় তিনি এভিন কারাগারে কাটান। গত মার্চে করোনাভাইরাস মহামারির কারণে তাকে কারাগার থেকে মুক্ত করে গৃহবন্দী রাখা হয়।

নাজনীনের আইনজীবী হোজ্জাত কারমানি ইরানিয়ান একটি ওয়েবসাইটকে বলেন, গত বছর ইরানের সর্বোচ্চ নেতা কর্তৃক তাকে ক্ষমা করে দেয়া হয়। তবে তার গোড়ালিতে ইলেকট্রনিক ট্যাগসহ তাকে গৃহবন্দী করে রাখা হয়।

তার মুক্তির বিষয়ে ইরানের বিচার বিভাগ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না