দেশে করোনাভাইরাস শনাক্তের এক বছর আজ

দেশে করোনাভাইরাস শনাক্তের এক বছর আজ
দেশে করোনাভাইরাস শনাক্তের একবছর পূর্ণ হয়েছে আজ। ২০২০ সালের ৮ মার্চ তিন জনের দেহে প্রথম ভাইরাসটি শনাক্ত হয়। এদের মধ্যে দুইজন বিদেশ ফেরত ও একজন তাদের পরিবারের সদস্য ছিলেন। প্রথম শনাক্তের দশদিন পর দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

গত বছরের ৮ মার্চ থেকে শুরু হয়ে এখন (৭ মার্চ,২০২০) পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫০ হাজার ৩৩০ জন এবং মৃত্যু হয়েছে ৮৪৬২ জনের। করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৫ লাখ ৩ হাজার ৩ জন। এখনো করোনা আক্রান্ত রয়েছেন ৩৮ হাজার ৮৬৫ জন।

দেশে করোনার এক বছরের মধ্যে গত বছরের জুলাইয়ে সর্বোচ্চ সংক্রমণ ছিল। ২ জুলাই একদিনে ৪ হাজার ১৯ জন আক্রান্ত হন। আর সর্বোচ্চ মৃত্যু ছিল জুন মাসে। ৩০ জুন একদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড হয় ৬৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের গত এক বছরের তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, শুরুতে শুধুমাত্র আইইডিসিআরে আরটি-পিসিআর ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা হতো। বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২১৯টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হচ্ছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৮টি, জিন-এক্সপার্ট ২৯টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৭২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৩২ হাজার ২১৩টি।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচী শুরু করা হয়। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকার গণ টিকাদান শুরু হয় ৮ ফেব্রুয়ারি।

এ পর্যন্ত দেশে টিকা নিয়েছেন ৩৭ লাখ ৮৯ হাজার ৩৫২ জন। মোট টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ২৪ লাখ ২০ হাজার ৮৫৩ জন এবং নারী ১৩ লাখ ৬৮ হাজার ৪৯৯ জন। এ পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে ৮৪৮ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, রাজধানীসহ সারাদেশে টিকা গ্রহণে ইচ্ছুক এমন নিবন্ধনকারীর সর্বমোট সংখ্যা ৫০ লাখ ১৭ হাজার ৮০৪ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা