বার্ষিক কর্মসম্পাদন চুক্তির বিপরীতে বিএইচবিএফসি’র সম্মাননা অর্জন
অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান) দপ্তর/সংস্থার ২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) বার্ষিক পরিবীক্ষণ ও মূল্যায়নে অতি উত্তম ক্যাটাগরীতে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) “প্রথম স্থান” অর্জন করে।
মঙ্গলবার (৯ মার্চ) তারিখ অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) টিমের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর সকল ক্যাটাগরীতে বিএইচবিএফসি’র সাফল্যের স্বীকৃতিস্বরূপ সিনিয়র সচিব বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন।