দেশে ৬ জনের দেহে করোনার নতুন ধরণ শনাক্ত

দেশে ৬ জনের দেহে করোনার নতুন ধরণ শনাক্ত
দেশে এখন পর্যন্ত ৬ জনের দেহে ব্রিটেনে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরণ শনাক্ত হয়েছে।

বুধবার (১০ মার্চ) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর এ তথ্য জানান।

তিনি বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে ৬ জনের মধ্যে যুক্তরাজ্যের করোনার নতুন স্ট্রেইন পাওয়া গেছে। নতুন ধরনের ওপর ভ্যাকসিন ঠিকভাবে কাজ করছে।

এ এস এম আলমগীর বলেন, যুক্তরাজ্যের স্ট্রেন সংক্রমণ ক্ষমতা বেশি। বাংলাদেশ এই স্ট্রেন নিয়ে পর্যবেক্ষণ করছে।

তবে বাংলাদেশে সংক্রমণ সংখ্যা বাড়ার জন্য ইউকে ভেরিয়েন্টের প্রভাব নেই বলে জানান আইইডিসিআরের এই কর্মকর্তা।

এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর ব্রিটেনে শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের সঙ্গে মিল আছে এমন জিনোমের উপস্থিতি বাংলাদেশে পাওয়া গেছে বলে জানিয়েছিল বিজ্ঞান এবং শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) জিনোমিক গবেষণাগার ল্যাব।

গত নভেম্বরের শুরুতে করোনাভাইরাসের পাঁচটি নমুনার জিনোম সিকোয়েন্সিং করে বিসিএসআইআর। তাতে পাওয়া মিউটেশনের সঙ্গে যুক্তরাজ্যের নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের মিল রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো