দেশ জেনারেলের আইপিও লটারির ফল প্রকাশ

দেশ জেনারেলের আইপিও লটারির ফল প্রকাশ
পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া দেশ জেনারেল ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মার্চ) কোম্পানিটির আইপিও লটারির ড্র ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

কোম্পানিটির আইপিওতে ১৬ কোটি টাকার বিপরীতে ৫৬.৯৮ গুন বা ৯১১ কোটি ৬৮ লাখ টাকার আবেদন জমা পরেছে। কোম্পানিটির আইপিওতে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। এর আগে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য গত ০২ ডিসেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫১তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি প্রতিটি ১০ টাকা দরে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৬ কেটি টাকা উত্তোলন করবে।

এই অর্থ উত্তোলন করে কোম্পানিটি সরকারি ট্রেজারি বন্ড ও ফিক্সড ডিপোজিট, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ছাড়া শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে (পূনর্মূল্যায়ন ছাড়া) ১১.৬২ টাকায়। আর ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩৬ টাকা।

আইপিও খাতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

ট্রেক নম্বর/মার্চেন্ট ব্যাংক সিরিয়াল নম্বর
সাধারণ বিনিয়োগকারী
ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী
প্রবাসী বিনিয়োগকারী

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন