ইভ্যালির শুভেচ্ছাদূত হলেন তাহসান

ইভ্যালির শুভেচ্ছাদূত হলেন তাহসান
প্রথমবারের মতো ইভ্যালির শুভেচ্ছা দূত হয়েছেন সংগীতশিল্পী তাহসান খান। আগামী দুই বছর ইভ্যালির শুভেচ্ছা দূত হয়ে থাকবেন তিনি।

বুধবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর একটি হোটেলে ইভ্যালির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এসময় শুভেচ্ছা দূত (ফেস অব ইভ্যালি) তাহসান খান, ইভ্যালির সহ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শামীমা নাসরিন, ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তাহসান বলেন, ইভ্যালি একটা কঠিন সময় পার করে এসেছে। তারা যখন আমাকে তাদের সেই সময়ের কথা বলেন তখন এক কথায় মুগ্ধ হয়েছি। তার সূত্র ধরে আমি বলতে পারি যে, আমি বিলিভ (বিশ্বাস) রাখি ইভ্যালিতে। আমি বিশ্বাস করি ইভ্যালি একদিন গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হবে। ইভ্যালি শুধু আমাদের না, পুরো দেশের।

‘ফেস অব ইভ্যালি’ হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির ‘চিফ গুডউইল অফিসার’ হিসেবেও নিয়োগ পাওয়ার কথা সংবাদ সম্মেলনে জানান তাহসান খান।

ইভ্যালির সহ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শামীমা নাসরিন বলেন, ইভ্যালির সাথে তাহসানকে যুক্ত করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আমরা তাহসানকে ‘ফেস অব ইভ্যালি’ বললেও তিনি পুরো বাংলাদেশের ‘ফেস’।

তাহসানের যুক্ত হওয়া প্রসঙ্গে প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, তাহসানের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা আকর্ষণীয় দিক যে তিনি ‘ইভ্যালি’ শব্দটাকে তার নামের সঙ্গে যুক্ত করার সুযোগ দিয়েছেন। আমরা বলছি শুরুটা দুই বছরের জন্য কিন্তু ইচ্ছা আছে এটাকে আরও দীর্ঘায়িত করার।

এর আগে একটি দাতব্য সংস্থার ‘শুভেচ্ছা দূত’ হিসেবে কাজ করছেন তাহসান খান। চলতি বছরের জানুয়ারিতে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছা দূত হয়েছেন তিনি।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি