নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে: ফখরুল

নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে: ফখরুল
নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, এই যে নির্বাচন কমিশন তারা সমস্ত নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। আর এ সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

তিনি আরো বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতা দখল করে এখন ডিজিটাল আইনের মাধ্যমে টিকে থাকতে চায় সরকার। এ সময় তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের বাতিল দাবি জানান। পুলিশের দেয়া এক ঘণ্টার সময়সীমা মেনে নিয়ে সকালে কয়েকজন নেতাকর্মী নিয়ে শুরু করে বিএনপি। পরে সমাগম বেড়েছে।

সমাবেশকে কেন্দ্র করে প্রেসক্লাব এলাকায় মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ। সমাবেশে আসতে নেতাকর্মীদের বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ করেন নেতারা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস