পদত্যাগ করলেন বিজিএমইএ নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান

পদত্যাগ করলেন বিজিএমইএ নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান
তৈরি পোশাক মালিকদের সংগঠন ‘বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি’র (বিজিএমইএ) নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ ফরহাত আনোয়ার পদত্যাগ করেছেন। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ২৩ দিন আগে তিনি পদত্যাগ করলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে বুধবার (১০ মার্চ) সংগঠনের সভাপতি রুবানা হকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন রুবানা হক। 

এ প্রসঙ্গে রুবানা হক বলেন, ‘‘আমি তার পদত্যাগপত্রটি পেয়েছি ঠিক, তবে এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি। ফরহাত আনোয়ারের পদত্যাগপত্র থেকে জানা গেছে, তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। তবে তার মতো নৈতিক দিক থেকে শক্তিশালী ব্যক্তির পদত্যাগের খবর আমাদের জন্য সত্যিই দুর্ভাগ্যের ব্যাপার।’’

আগামী ৪ এপ্রিল বিজিএমইএর নির্বাচন অনুষ্ঠিত হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর