আইভরি কোস্টের প্রধানমন্ত্রীর মৃত্যু

আইভরি কোস্টের প্রধানমন্ত্রীর মৃত্যু
আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হামেদ বাকায়োকো মারা গেছেন। তিনি ক্যানসারে ভুগছিলেন।

বুধবার (১০ মার্চ) জার্মানির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে বাকায়োকোর বয়স হয়েছিল ৫৬ বছর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগতে থাকা হামেদ বাকায়োকোকে গত ফেব্রুয়ারিতে চিকিৎসার জন্য ফ্রান্সে নেয়া হয়। স্বাস্থ্যের অবনতি হলে তাকে জার্মানিতে স্থানান্তর করা হয়। সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ৮ মার্চ তার ৫৬তম জন্মদিন ছিল। এর একদিন পরই মারা গেলেন বাকায়োকো।

হামেদ বাকায়োকো একজন মিডিয়া ব্যক্তিত্ব ছিলেন। হঠাৎ তিনি রাজনীতিতে যুক্ত হন। ২০২০ সালের জুলাইয়ে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বেও ছিলেন। তিনি দেশটিতে চলা দীর্ঘদিনের গৃহযুদ্ধের অবসান করতে সক্ষম হন।

প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আলাসনে ওউতারা। এক শোক বার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রী হামেদ বাকায়োকো একজন মহান রাজনীতিবিদ ছিলেন। তিনি তরুণ প্রজন্মের কাছে অনুকরণীয় ব্যক্তিত্ব এবং সততার দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হয়েছিলেন।

বাকায়েকোর মৃত্যুর পর প্যাট্রিক আচিকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পদে নিয়োগ করা হয়েছ। একইসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে মনোনীত হয়েছে টেনি বিরহিমা ওউতারা। তিনি দেশটির বর্তমান প্রেসিডেন্টের ছোট ভাই।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না