ব্যাংকিং কার্যক্রম শুরু করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
ব্যাংকিং সেবা দিতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের করপোরেট শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয় ৯৪, গুলশান এভিনিউ, খন্দকার টাওয়ারের নিচতলায় করপোরেট শাখার উদ্বোধন করা হয়।
ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম।
এ সময় ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরসহ ব্যাংকের অন্যান্য পরিচালক ও স্পন্সর শেয়ার হোল্ডার, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারিক মোর্শেদ এবং উপদেষ্টা শহিদ হোসেন উপস্থিত ছিলেন।